কমরেড হাফিজুল ইসলামের পিতার মৃত্যুতে কমিউনিস্ট পার্টির শোক প্রকাশ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলামের পিতা ডাঃ মিজানুর রহমান গতকাল রাত ১১ টায় নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৫ পুত্র, ৪ কন্যা, নাতি – নাতনি ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার (০৭মে) সকাল ১১ টায় গ্রামের বাড়ি নতুন বান্টি গ্রামে এবং ১১:৩০ মিনিটে পাঁচরুখি দারুল হাদিস খেলাফিয়া মাদ্রাসায় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
কমরেড হাফিজুল ইসলামের পিতার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি শোক প্রকাশ করেছে। কমিউনিস্ট পার্টি ছাড়া আরও শোক জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, শ্রমজীবী নারী মৈত্রী, খেলাঘর, সমাজ অনুশীলন কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমমনাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।











