
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত মোট ৭৭ লক্ষ টাক ও ১৮০০ মেট্রিক টন চাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ উপজেলা পর্যায়ে বিতরণের জন্য উপ বরাদ্দ প্রেরণ করা হয়েছে এবং ১ লাখ ৮০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ও শিশু খাদ্যের জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা সিটি কর্পোরেশন সহ জেলার সকল উপজেলায় উপ বরাদ্দ হিসেবে প্রদান করার কাজ চলমান রয়েছে।
এছাড়া ও বেসরকারী উদ্যোগে প্রাপ্ত মানবিক সহয়তার মধ্যে ৪৮০০ প্যাকেট খাদ্য সহায়তা এবঙ ৪১ লাখ টাকা চেকের মাধ্যমে পাওয়া গেছে। যার মধ্যে ৪৫০৯ প্যাকেট খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
কোন উপকার ভোগী যেন বাদ না পড়ে এবং দ্বৈততা পরিহারের জন্য নারায়ণগঞ্জ জেলার মানবিক কাজে উদ্যোগী বিত্তশালী ব্যক্তি/সংগঠন/এনজিও কোন খাদ্য সহায়তা প্রদান করলে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ২০ নং নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নেয়ার জন্য পুনরায় অনুরোধ করা হলো । ত্রাণ বিতরণ কার্যক্রমে সর্বসাধারণের জনসমাগম, জটলা পরিহার করার জন্য এবং নিরাপত্তার প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
আইইডিসিআর কর্তৃক নারায়ণগঞ্জ জেলাকে করোনা সংক্রমণ প্রবন ও ঝুকিপূর্ন এলাকা বিবেচিত হওয়ার আইইডিসিআর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া এ কার্যালয়ে স্থাপিত জেলা মনিটারিং সেল ও কন্ট্রোলরুম ২৪ ঘন্টা চালু রাখা আছে। উক্ত কন্ট্রোলরুমে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শ বিষয়ে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।