প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২০, ১০:০৩ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়কের ইফতার সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে ছিল আলু, পেয়াজ, গুড়, বুট, মুড়ি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের বাসায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় শুক্রবার দিনভর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহজালাল, আওয়ামীলীগ নেতা আফছার উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা পরিবহন শ্রমিকলীগ নেতা আব্দুল মতিন মন্ডল, এডভোকেট মাহবুবুল আলম মিল্টন, সিদ্ধিরগঞ্জ থানা যুবসংহতি নেতা আনোয়ার হোসেন, শাহআলম, নজরুল ইসলাম প্রধান, আসলাম মোল্লা, কামাল হোসেন প্রধান, জিয়াউর রহমান, জামাল হোসেন, রওশন আলী, মৃদুল, রনি,সানি, মাসুদ, সায়মন।
Copyright © 2026 pressbangla. All rights reserved.