প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রমিজ উদ্দিন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নাসিক সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী নগর কদমতলী এলাকায় বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে (২০ এপ্রিল) নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি (করোনা পজিটিভ) পাওয়া গেলে কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশন ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেইলে পাঠিয়ে দিন, info@pressbangla24.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.