নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: করোনা উপসর্গে জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি, কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭০) মারা গেছেন।
২০ এপ্রিল ( সোমবার) ভোরে দেওভোগ পানির টাংকি সংলগ্ন নিজ বাসভবনে প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারনেই নানা রোগে দীর্ঘদিনই ভুগতেছিলেন।
এদিকে করোনা উপসর্গের দরুন মৃত্যুতে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। জানাযা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। নারায়ণগঞ্জ মহানগর জাসদের পক্ষ থেকে সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারন সম্পাদক মো শাহজাহানসহ নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।