না’গঞ্জে আমলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আমলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শহরের আমলাপাড়ার বড়বাড়ি এলাকায় জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ওই নারীর মৃত্যু হয়। মৃতুকালে নারীর বয়স ছিল ৫৫বছর।
মঙ্গলবার (১৪এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাড়িতে ওই নারীর মৃত্যু হয়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। মৃত নারীর স্বামী নেই। ১৫ এপ্রিল সকালে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে আমার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে সকালে দাফন সম্পন্ন করি।











