করোনা: ফতুল্লায় অয়ন ওসমানের পক্ষে ছাত্রলীগের মাস্ক বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষে থেকে ফতুল্লায় মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ ।

 

শনিবার ( ২১ মার্চ ) ফতুল্লার বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউল সিনহার উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয় ।

 

এসময় উপস্থিত ছিলেন-ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ, গাজী মাসুদ আহমেদ শান্ত, সাইফুল ইসলাম অনিক, মিলন হোসেন, আল আমিন, হাসান, সাজেদীন, নুহিন, মাসুম, সোহান, রিশাদ, হাসিব, রাতুল, ইয়াসিন, আবির, শাওন, রিদয় প্রমুখ ।