বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা ভাইরাস আতঙ্কে মাঠে তৎপর রয়েছেন জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ। বিশ্বব্যাপী এই আতঙ্কের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নানা উদ্যোগও নিয়েছেন বন্দর থানা ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক। গত কয়েকদিন বন্দর ঘাট ও অন্যান্য এলাকায় খাঁন মাসুদের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ মার্চ) দুপুরে বন্দর ঘাট এলাকায় পথচারী ও নৌকার মাঝিদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন খাঁন মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন-আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, শেখ মমিন, যুবলীগ নেতা মোঃ সুমন,মাকসুদ, মোঃ হোসেন, মোঃ মিলন, আজিজুল হক আজিজ, হীরা, উজ্জ্বল, রাজু আহমেদ, রাজিব, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ, আলী হোসে, কানন,রওশন, মোক্তার,ফয়সাল প্রমুখ।
বিতরণকালে তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগেও খাঁন মাসুদের পক্ষে শনিবার (২১ মার্চ) লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, ডালিম হাসান, খোরশেদ আলম, মোঃ মিলন, হিরা, সাদ্দাম হোসেন।
এদিকে করোনা ভাইরাস নিয়ে নিজের তৎপরতা সর্ম্পকে খাঁন মাসুদ বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা আমাদের নেতা একেএম শামীম ওসমানের কাছ থেকে পেয়েছি। আমরা আশা করবো বিশ^ব্যাপী যে করোনা আতঙ্ক ছড়িয়েছে সে থেকে আমাদের দেশ মুক্ত থাকবে। এজন্য সচেতন সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।