চাষাঢ়া শহীদ মিনার লকডাউন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাস এখন পৃথিবীতে সবচেয়ে বড় সমস্য হয়ে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবী আজ থমকে দাড়িয়েছে, মানুষ এখন দিশোহারা । করোনা ভাইরাস রোধে কঠোর অবস্থানে বাংলাদেশ। তারই পরিপ্রেক্ষিতে আজ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার লকডাউন করেছে প্রশাসন। শুন্য শহীদ মিনার পাহাড়ায় রয়েছে পুলিশ।

 

শনিবার (২১মার্চ) নগরীর চাষাঢ়াস্থ শহীদ মিনারটি লকডাউন করা হয়। তাছাড়া প্রশাসন কোথাও কোন ধরণের লোক সমাগম করতে নিষেধ করেছেন। প্রয়োজন ছাড়া বাহিরে চলাফেরা ও ঘুরাঘুরি না করতে বলা হয়েছে।

 

এসময়, কোন লোকজন প্রবেশ করতে পারেনি শহীদ মিনার প্রাঙ্গণে। প্রতিদিনের কোলাহল ও ব্যস্ত চেনা মুখ দেখা যায়নি আজ। শহরে আজ মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য গতকাল নগরীর শেখ রাসেল পার্কটি লকডাউন করা হয়েছিল ।