মুজিব শতবর্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজামউদ্দিনের নেতৃত্বে কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি জামির হোসেন রনি, আল আমিন প্রমুখ।