নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে রাজধানীতে ডাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জের নেতারা।
বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর চাষাড়া হতে কয়েকটি বাসযোগে ইসলামী আন্দোলন শহর কমিটির নেতা মাসুম বিল্লাল ও মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে তারা রাজধানীর মিছিলে যোগ দেয়।
ভারতে মুসলিম হত্যা, কোরান ও মসজিদে আগুন দেয়া এবং মুজিববর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকারম থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিম।