সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি ইয়াছিন আরাফাত জনি ওরফে হোয়াইট জনি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার নিকট থেকে ৩৫০ পিস ইয়াবাসহ উদ্ধ্বার করা হয়।
সে গোদনাইল নয়াপাড়া এলাকার মোহাম্মাদ আলীর বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গোদনাইলের ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় সোমবার রাতেই জনির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত জনির নামে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।