ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্যপুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের চেহলাম আজ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও অন্যান্যদের উদ্যোগে নানা আয়োজন করা হয়েছে।
মোছাব্বীর আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় শনিবার কোরানখানী, কাঙালীভোজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের নিজ বাড়িতে ছাড়াও সকাল থেকে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান নির্বাচনী ক্যাম্প, উত্তর নরসিংহপুর এশায়াতুন সুন্নাহ কওমী মাদ্রাসায় কোরানখানীর আয়োজন রয়েছে।

বাদ জোহর উত্তর নরসিংহপুর এশায়াতুন সুন্নাহ কওমী মাদ্রাসায় কাঙালীভোজেরও আয়োজন করেছেন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম বাদশা। বাদ এশা মধ্যকাশীপুরের নির্বাচনী ক্যাম্পে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি জি এম রাজু। এর আগে একইস্থানে সকাল থেকে কোরানখতম পড়ানো হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
অন্যদিকে পুত্রের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।