ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড়পুত্র মোছাব্বির আলম নয়নের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা ফতুল্লার কাশীপুরস্থ বাংলাবাজারে বাংলা বাজার জান্নাত বাগ জামে মসজিদ কমিটি এ দোয়ার আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-মসজিদের মোতওয়াল্লী বদরুদ্দিন বাবুল, বিশ^াস লুৎফর রহমান, মসজিদ কমিটির সভাপতি নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সহসাধারণ সম্পাদক রেহান শরীফ বিন্দু, কোষাধ্যক্ষ সরদার সালাউদ্দিন, সদস্য জাহিদুল হক খোকন, শেখ আরিফ প্রমুখ।
এসময় মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি মাত্র ৪৫ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মোছাব্বির আলম নয়ন।